সাংহাই, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংহাইয়ের এক বহুতল ভবনে আগুন লেগে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। দেশটির সরকারী বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
২৮ তলা ভবনটিতে এ অগ্নিকান্ডে আরো ৯০ জন আহত হয়েছে।
আগুন ছড়িয়ে পড়ার সময় ভবনটিতে সংস্কার কাজ চলছিল।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলবাহিনী কয়েক ঘন্টা ধরে চেষ্টা চালায়।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নির্মাণ সামগ্রীতে আগুন লেগে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এরপর আগুন সারা ভবনে ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, দমকল বাহিনী ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্র: বিবিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/এএইচ/২৩২১ ঘ.
bdnews24