২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সু চির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মিয়ানমারে গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির মুক্তিতে আনন্দ-উল্লাস চলার মধ্যে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমর্থকরা। সু চি আবার গ্রেপ্তার হতে পারেন বলে তারা খুবই শঙ্কিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারে গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির মুক্তিতে আনন্দ-উল্লাস চলার মধ্যে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমর্থকরা। সু চি আবার গ্রেপ্তার হতে পারেন বলে তারা খুবই শঙ্কিত। শনিবার সত বছরের গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান সু চি। কিন্তু দেশের সামরিক শাসকরা ক্ষমতা কাজে লাগাতে তৎপর হলে সু চির এ মুক্তি খুব দীর্ঘস্থায়ী হবে না বলে সংশয়ে আছেন অনেকেই। ইয়াঙ্গুনে এক ট্যাক্সি চালকের উক্তি, "আমি তার নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তার কিছু হলে তারাই (সামরিক শাসকরা) এর জন্য দায়ী হবে।" সু চির সমর্থকদের এ উদ্বেগ, আশঙ্কা অযৌক্তিক নয়। সামরিক সরকার শাসিত মিয়ানমারে সু চির নিরাপত্তায় বিঘে