২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিয়োঁকে আবার প্রধানমন্ত্রী নিয়োগ করলেন সার্কোজি

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি রোববার আবার প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন তার আস্থাভাজন ফ্রাঁসোয়া ফিয়োঁকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

প্যারিস, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি রোববার আবার প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন তার আস্থাভাজন ফ্রাঁসোয়া ফিয়োঁকে। পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের ১৮ মাস আগে ফিয়োঁর অবস্থান নিশ্চিত রাখতে প্রধানমন্ত্রীপদে তাকে পুনরায় নিয়োগ দিলেন সার্কোজি। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।" ওদিকে, ফিয়োঁও আবার দৃঢ় প্রত্যয়ের সঙ্গে নতুন একটি শক্তিশালী সরকার নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করার অঙ্গীকার করেছেন। সোমবারের মধ্যেই নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা। উল্লেখ্য, গত জুনে সার্কোজি অবসরভাতা সংস্কারের পর মন্ত্রিসভায় রদবদল আনার কথা বলেন। এ সংস্কার কাজ ইতোমধ্যেই হয়ে যাওয়ার পর শনিবার একযোগে পদত্যাগ করেন প্রধানমন্ত্রীসহ তার মন্ত্রিসভা। ফলে সার্কোজির মন্ত্রিসভায় রদবদলের কাজ সহজ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৭ ঘ.