২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কোন্নয়নে একমত চীন-জাপান

আঞ্চলিক বিরোধ নিয়ে উত্তেজনা কমিয়ে সম্পর্কোন্নয়ন করতে রোববার একমত হয়েছে চীন ও জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ইয়োকোহামা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আঞ্চলিক বিরোধ নিয়ে উত্তেজনা কমিয়ে সম্পর্কোন্নয়ন করতে রোববার একমত হয়েছে চীন ও জাপান। আঞ্চলিক বিরোধের কারণে দু দেশের মধ্যে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়া উচিত বলে একমত পোষণ করেছে দুপক্ষ। তবে এ বিরোধ একেবারে মিটিয়ে ফেলার ইঙ্গিত দেননি জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান। টোকিওর কাছে বন্দরনগরী ইয়োকোহামায় এপেক সম্মেলনের ফাঁকে এক সাংবাদিক সম্মেলনে কান পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপ আবারো জাপানের বলে দাবি করেন। বিতর্কিত এ দ্বীপ নিয়েই জাপানের সঙ্গে চীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে কান বলেন, এ বিরোধের মানে এই নয় যে দুই দেশ অর্থনৈতিক, সাংস্কৃতিক সম্পর্ক রাখতে পারবে না বা জনগণের সঙ্গে জনগণের আদান প্রদান করতে পারবে না। তিনি বলেন, আমাদেরকে দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যাকে জয় করে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, জপান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা দু দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্পর্কোন্নয়নে রাজি হয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের বৈঠকের বিবৃতিতে বলা হয়েছে, দু পক্ষই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্রিয় পদক্ষেপ নেওয়া এব দু দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে সহযোগিতা বাড়াতে রাজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩১ ঘ.