২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুই রাজবন্দীকে মুক্তি দিচ্ছে কিউবা

আরো দুই রাজবন্দীকে শিগগিরই মুক্তি দিচ্ছে কিউবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 10:55 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

হাভানা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আরো দুই রাজবন্দীকে শিগগিরই মুক্তি দিচ্ছে কিউবা। হাভানার ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে শনিবার এ খবর প্রকাশ করেছে। গত জুলাইয়ে ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষের সঙ্গে কিউবা সরকার ৫২ রাজবন্দীকে মুক্তি দেওয়ার চুক্তি করে। সে চুক্তি মেনে ১৩ রাজবন্দী ছাড়া অন্যদের ইতোমধ্যেই মুক্তি দিয়েছে কিউবা সরকার। ওই ১৩ জনেরই দুইজন এবার মুক্তি পেতে যাচ্ছেন। বাকিদেরও শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির অপেক্ষায় থাকা আর্নাল্ডো রামোস লাউজুরি ১৮ বছরের কারাদণ্ডাধীন। কিউবা সরকার কিছু শর্ত সাপেক্ষে তাকে দেশে থাকার অনুমতি দিয়ে মুক্তি দেবে। আর লুই এনরিক ফেরেরকে স্পেন চলে যাওয়ার শর্তে মুক্তি দেওয়া হচ্ছে। ফেরের ১৮ বছরের সাজা কাটাচ্ছেন। এর আগে ৩৯ জন রাজবন্দী মুক্তি পেয়ে স্পেন চলে গেছেন। ২০০৩ সালে সরকার বিরোধী কার্যক্রমের কারণে এ ৫২ জনকে গ্রেপ্তার করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৪৮ ঘ.