২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে বাক স্বাধীনতার আহ্বান সু চির

মিয়ানমারে গৃহবন্দিত্ব থেকে মুক্তির পর রোববার সমর্থকদের উদ্দেশে প্রথম বক্তৃতায় বাক স্বাধীনতার আহ্বান জানিয়েছেন গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে গৃহবন্দিত্ব থেকে মুক্তির পর রোববার সমর্থকদের উদ্দেশে প্রথম বক্তৃতায় বাক স্বাধীনতার আহ্বান জানিয়েছেন গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি। অধিকারের জন্য সমর্থকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সু চি বলেন, "আশা ছাড়বেন না। হতাশ হওয়ার কোনো কারণ নেই।" তিনি আরো বলেন, "সরকার জনগণের নজরে থাকাকে বলে গণতন্ত্র। আমিও চাইবো জনগণ আমাকে নজরে রাখুক।" আটকাদেশের মেয়াদ শেষ হওয়ায় শনিবার সু চিকে মুক্তি দেয় মিয়ানমারের সামরিক সরকার। টানা সাত বছরের গৃহবন্দিত্ব থেকে এ নিঃশর্ত মুক্তির পর রোববার সকালে দলের 'ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যেসি' (এনএলডি) কার্যালয়ে যান সু চি। সেখানেই সমবেত হয় তার অগণিত সমর্থক। দুপুরে সেখানে বক্তব্য রাখেন সু চি। এ সময় কার্যালয়ের বাইরে জড়ো হওয়া সমর্থকদের আনন্দ উল