২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি'কে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 11:56 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি'কে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক সরকার। বিবিসির এক খবরে বলা হয়, শনিবার সু চি'র বাড়ির সামনে থেকে অবরোধ তুলে নেওয়ার পর সমর্থকদের সামনে উপস্থিত হন তিনি। মিয়ানমারের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গত ২১ বছরের মধ্যে ১৫ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন নোবেল পুরস্কার জয়ী সু চি। বার্তাসংস্থা রয়টার্স জানায়, বাড়ির সামনে থেকে কাঁটাতারের বেড়া ও ব্যারিকেড সরিয়ে নেওয়ার সময় সেখানে জড়ো হওয়া কমপক্ষে এক হাজার সমর্থক স্লোগান দেয়, "দীর্ঘজীবী হোন অং সান সু চি।" গৃহবন্দিত্বের মেয়াদ শেষে সু চি মুক্তি পাবেন বলে শনিবার সকাল থেকেই তার বাড়ির সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সু চির আইনজীবী নিয়ান উইন রয়টার্সকে বলেন, "তার গৃহবন্দিত্বের মেয়াদ আজ শেষ হচ্ছে। তাই আমাদের প্রত্যাশা তিনি আজ মুক্তি পাচ্ছেন।" শুক্রবার দেশটির সেনাপ্রধান জেনারেল থান শোয়ে সু চির মুক্তির আদেশে স্বাক্ষর করেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়। শুক্রবার প্রচারিত খবরে বলা হয়, অজ্ঞাত এক সরকারি কর্মকর্তা ও সেনা সদস্য বলেছেন, জান্তা প্রধান সু চির মুক্তির আদেশে স্বাক্ষর করেছেন। তবে সত্যিই তার মুক্তির আদেশে স্বাক্ষর হয়েছে কি না তা নিয়ে শনিবার সকালে ইয়াঙ্গুনে গুজব ছড়িয়ে পড়ে। ২০ বছর পর গত ৭ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছ। অস্বচ্ছ ও পক্ষপাতমূলক বলে সে নির্বাচন প্রত্যাখান করেছে পশ্চিমা বিশ্ব। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক স