বাগদাদ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুন্নি সমর্থিত রাজনৈতিক দল ইরাকিয়া জোট প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন নতুন সরকারে অংশ নিতে সম্মত হয়েছে।
বুধবার তাদের এই সমর্থনের ফলে ইরাকের নির্বাচনপরবর্তী আট মাসের রাজনৈতিক অচলাবস্থা দূর হতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইরাকিয়া জোটের নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইয়াদ আলাবি। তাদের এই সমর্থনের পরিপ্রেক্ষিতে নির্বাচনের আট মাস পর ইরাকে পূর্ণাঙ্গ নতুন সরকার গঠিত হওয়ার পথ সুগম হলো।
ইরাকি সংসদের আইনপ্রণেতারা জানিয়েছেন, ইরাকিয়া জোটের সমর্থন পওয়ার পর নুরি আল মালিকিই প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন বলে চুক্তি হয়েছে।
পাশাপাশি কোনো এক পক্ষ যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সে জন্য ভারসাম্য রক্ষার ব্যাপারেও চুক্তি হয়েছে।
যুক্তরাষ্ট্র এ চুক্তিকে 'এগিয়ে যাওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ' বলে অভিহিত করেছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫১ঘ.
bdnews24