জাকার্তা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বলেছেন, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্রকে আরো অনেক কাজ করে যেতে হবে।
তিনি বলেন, "১৭ মাসে আমরা কিছুটা এগুতে পেরেছি। তবে এখনো অনেক কিছুই করা বাকী।"
স্মৃতিবিজড়িত ইন্দোনেশিয়া সফরকালে দেওয়া এক ভাষণে ওবামা একথা বলেন।
উল্লেখ্য, মিসরের রাজধানী কায়রোতে প্রায় ১৭ মাস আগে মুসলিমদের উদ্দেশ্যে দেওয়া ওবামার ভাষণেরই নতুন সংস্করণ ইন্দোনেশিয়ার এ ভাষণ।
কায়রোর ভাষণে তিনি মুসলিম বিশ্বের সঙ্গে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা ও বুশ প্রশাসনের পদক্ষেপে ক্ষুন্ন সম্পর্কের নব সূচনার ঘোষণা দিয়েছিলেন।
দুপক্ষের মধ্যে বছরের পর বছরের অবিশ্বাস দূর করা খুব সহজ হবে না একথা স্বীকার করেন ওবামা। তবে তারপরও নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ওবামা বলেন, "শুধু ভাষণ দিয়ে বছরের পর বছরের এ অবিশ্বাস দূর করা যাবে না। তবে যত বাধাবিঘ
bdnews24