জাকার্তা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুসলিম বিশ্বের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কোন্নয়নের চেষ্টা চলছে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার মন্তব্য করেছেন। এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বৃদ্ধিতেও সহায়ক হবে বলে তিনি জানান।
এশিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ইন্দোনেশিয়া পৌঁছেছেন। সেখানেই তিনি ওই মন্তব্য করেছেন।
তিনদিনের ভারত সফর শেষে তিনি ইন্দোনেশিয়ার উদ্দেশে নয়া দিল্লি ত্যাগ করেন।
ইন্দোনেশিয়া সফরে ওবামা দেশটির প্রেসিডেন্ট সুসিলো বামব্যাং ইয়োধোইয়োনোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র বছরে ৬শ' কোটি টাকার দ্রব্যাদি ইন্দোনেশিয়ায় রপ্তানি করে থাকে। এই হিসেব অনুযায়ী দেশটি যুক্তরাষ্ট্রের ৩৭তম বৃহৎ বাজার।
ইন্দোনেশিয়ায় শৈশবে চার বছর কাটিয়েছেন ওবামা। এ কারণেই ইন্দোনেশিয়ায় ওবামার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
ব্যক্তিগত এবং কৌশলগত নানা কারণেই বিশ্বের সবচেয়ে মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়া ওবামার কাছে গুর"ত্বপূর্ণ।
ইন্দোনেশিয়া একটি উঠতি গণতান্ত্রিক ও অর্থনৈতিক শক্তি। পাশাপাশি দেশটি জি-২০'র সদস্য।
ইন্দোনেশিয়ায় স্বল্প সময়ের এই সফরে বুধবার বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ ইন্দোনেশিয়ার ইসতিকলাল মসজিদ পরিদর্শনের কথা রয়েছে ওবামার।
পাশাপাশি মসজিদের বাইরে আয়োজিত এক সমাবেশে বিশ্বের মুসলিম স
bdnews24