২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেরাপি'র অগ্ন্যুৎপাতে বিমান চলাচল ব্যাহত

মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির ছাইমেঘ আকাশে ছড়িয়ে পড়ায় সিঙ্গাপুর ও জার্কাতার মধ্যে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 05:08 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির ছাইমেঘ আকাশে ছড়িয়ে পড়ায় সিঙ্গাপুর ও জার্কাতার মধ্যে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বিবিসি জানিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স, জাপান এয়ারলাইন্স, মালয়েশিয়া এয়ারলাইন্স, লুফথানসা এবং কাথে প্যাসিফিক তাদের ফ্লাইট সাময়িকভাবে বাতিল করেছে। বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি জাকার্তার মেরাপির অগ্ন্যুৎপাতে গত দুই সপ্তাহ ধরে এক শ' ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংলগ্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত দুই লাখ মানুষকে। বিমান কর্তৃপক্ষ বলেছে, বিমানের নিরাপত্তার জন্য ছাই হুমকি এবং এ কারণে বিমান বিধ্বস্তও হতে পারে। ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। মেরাপির অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়া ইতিমধ্যে জাকার্তার ইয়োগিয়াকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রেখেছে। ইয়োগিয়াকার্তাগামী বিমানগুলো নিকটবর্তী সোলো শহরের বিমানবন্দর ব্যবহার করছে। মাউন্ট মেরাপি থেকে বর্তমানে গত এক শতকের মধ্যে সর্বোচ্চ ঘন ছাইমেঘ ও উচ্চ তাপমাত্রার গ্যাস উদ্গীরণ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫৯ ঘ.