২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে ঘূর্ণিঝড় টমাসের আঘাতে ৭ জন নিহত

কলেরা মহামারিতে আক্রান্ত হাইতিতে ঘূণিঝড় টমাসের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে শুক্রবার ৭ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 07:46 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

পোর্ট অব প্রিন্স, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলেরা মহামারিতে আক্রান্ত হাইতিতে ঘূণিঝড় টমাসের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে শুক্রবার ৭ জন নিহত হয়েছেন। ঘূর্ণিঝড়টি হাইতির উত্তরাঞ্চলীয় উপকূল অতিক্রম করে যাওয়ায় কর্তৃপক্ষ দুর্যোগ কেটে গেছে বলে মনে করলেও আবহাওয়া বিশেষজ্ঞরা বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন। হাইতির প্রেসিডেন্ট জানিয়েছেন, "এই মুহূর্তে হাইতি বিপদমুক্ত হয়েছে। তবে আমরা আমাদের সতর্কতা অব্যাহত রাখতে হবে।" হাইতির জন নিরাপত্তা পরিচালক আলতা জেন বাপটিস্ট জানান, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় গ্র্যান্ড অ্যানসিতে চারজন, দক্ষিণ প্রদেশে দুইজন এবং দক্ষিণপূর্ব প্রদেশে একজন নিহত হয়েছেন। এছাড়া টমাসের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে উপকূলীয় শহর লেস কেইস, জাকমেল এবং লিওগানায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, টমাসের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় যেকোনো সময় আকস্মিক বন্যা পরিস্থিতির অবণতি হতে পারে। এতে ভূমিধসে হতাহতের ঘটনা ঘটতে পারে। এর আগে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, টমাসের কারণে ঝড়ো বাতাসসহ জ্বলোচ্ছাস ও কিছু এলাকায় ১০ থেকে ১৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। যার পরিপ্রেক্ষিতে হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল বৃহস্পতিবার জাতীয় বেতারে এক ভাষণে, জনগণকে পূর্ব সতর্কতা গ্রহণ করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। গত ১২ জানুয়ারি হাইতিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়। সে ভূমিকম্পে ঘরবাড়ি হারানো প্রায় ১৩ লাখ মানুষ রাজধানী পোর্ট অব প্রিন্সে তাবুর নিচে বাস করছে। ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে সেখানকার অবস্থা খুব নাজুক হয়ে পড়েছে। তাছাড়া স