২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ভারতে আসছেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার ভারতে আসছেন। তার সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ চুক্তির ঘোষণা আসবে বলে আশা করছেন মার্কিন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 04:34 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার ভারতে আসছেন। তার সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ চুক্তির ঘোষণা আসবে বলে আশা করছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক জাতীয় নিরাপত্তা উপ উপদেষ্টা মাইক ফ্রোম্যান সাংবাদিকদের বলেন, "আমরা আশা করছি আগামীকাল (শনিবার) প্রেসিডেন্টের (ওবামা) সফরকালে বেশ কয়েকটি চুক্তির ঘোষণা আসবে।" ওবামার সফরসঙ্গী হিসেবে ফ্রোম্যানও ভারত সফরে আসছেন। তবে চুক্তির বিষয়ে আর কোনোকিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ভারতে তিনদিনের কিছু বেশি সময় অবস্থান করবেন ওবামা। এর মধ্যদিয়েই মার্কিন প্রেসিডেন্টের ১০ দিনের এশিয়া সফর শুরু হবে। এই সফর রপ্তানি খাত ও কর্মসংস্থানের ক্ষেত্রে ভূমিকা রাখবে এমনটাই আশা করেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, ওবামার সফর উপলক্ষ্যে মুম্বাইয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কারণ সফরকালে মুম্বাইয়েই তিনি প্রথম অবস্থান করবেন। ২০০৮ সালে যে হোটেলে সন্ত্রাসী হামলা চালানো হয়, সেই তাজ হোটেলেই থাকবেন তিনি। সেই হোটেলও আগে থেকেই নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। রোববার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে মধ্যাহ্নভোজের পর রাজধানী দিল্লির উদ্দেশে রওয়ানা হবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩১ঘ.