কলকাতা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পশ্চিমবঙ্গে শনিবার নৌকাডুবিতে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
উদ্ধারকর্মীরা সোমবার বঙ্গোপসাগর থেকে ৫৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। আরো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গের ঘোড়ামারা দ্বীপের কাছে নৌকাডুবির সময় এতে ২২০ জন তীর্থযাত্রী ছিল।
এর মধ্যে ৭৩ জন এখনো নিঁখোজ এবং ৯৩ জনকে উদ্ধার করা হয়েছে। আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান জি.ডি. গুয়াতামা বলেছেন, "বিরূপ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় আপাতত উদ্ধারকাজ বন্ধ রয়েছে। সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।"
উত্তাল সমুদ্রে অতিরিক্ত আরোহী বোঝাই নৌকাটি একটি বালির স্তরে ধাক্কা খেয়ে ডুবে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১৩০ ঘ.
bdnews24