২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে গণমাধ্যমের ওপর কড়া নজরদারি

মিয়ানমারে ৭ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের ওপর কড়া নজরদারির ব্যবস্থা নিচ্ছে জান্তা সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----মিয়ানমারে ৭ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের ওপর কড়া নজরদারির ব্যবস্থা নিচ্ছে জান্তা সরকার। বিদেশি সংবাদ সংস্থায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের রিপোর্টিং এর গন্ডি বেঁধে দিয়ে সে অনুযায়ী কাজ করতে বাধ্য থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইতোমধ্যেই। আরোপ করা হচ্ছে নানা বাধা-নিষেধ। এতে করে মিয়ানমারে বিতর্কিত নির্বাচনে সাংবাদিকতার ওপর জান্তা সরকারের কড়াকড়িই স্পষ্ট হয়ে উঠছে। তথ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, কেবল রাষ্ট্র-পরিচালিত ট্যুরগুলোতেই কূটনীতিকদের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে সাংবাদিকদের। তাছাড়া, ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকবে। অন্যদিকে, নির্বাচনে থাকতে পারবেনা বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরাও। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো সরকারের নজরদারিতে স্থানীয় সাংবাদিকদের ভাড়া করতে পারবে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম কঠোর নিয়ন্ত্রণাধীন এবং জান্তা সরকারের মুখপাত্র হিসেবেই কাজ করে। তাছাড়া, গত সাত দিনে মিয়ানমারের বেশিরভাগ জায়গায় ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। নির্বাচনী সংবাদ বা আলোচনা ইন্টারনেটে প্রকাশ বন্ধ করার চেষ্টায় সরকার সংযোগ বন্ধ করে রেখেছে বলে মনে করছেন বিশ্লে