২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট

ব্রাজিলে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার উত্তরসূরী নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

রিও ডি জেনেরিও,অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ব্রাজিলে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার উত্তরসূরী নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে রোববার। স্থ'ানীয় সময় সকাল ৮ টা (১০.০০ জিএমটি) থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে সন্ধ্যা ৭ টা (২০.০০ জিএমটি) পর্যন্ত। নির্বাচনে ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির প্রার্থী ডিলমা রৌসেফ জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা ডি সিলভার উত্তরসুরী নির্বাচিত হতে যাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ৩ অক্টোবরের প্রথম দফা ভোটে রৌসেফ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয়বারের মত ভোটগ্রহণ করা হচ্ছে। জনমত জরিপে দেখা গেছে, ডিলমা রৌসেফ বিরোধীদলীয় সোশ্যাল ডেমোক্রেটিক প্রার্থী হোসে সেরার থেকে পরিস্কার ব্যবধানে এগিয়ে আছেন। জনপ্রিয় লুলার সমাজ কল্যাণমূলক কার্যক্রম এবং বাজার- বান্ধব নীতিমালা সমর্থন করায় জরিপে এগিয়ে আছেন রৌসেফ। কারণ লুলার এ নীতির কারণে সেদেশের লাখ লাখ লোক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। দুই মেয়াদ শেষে বিপুল জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট লুলা। এখন রৌসেফ ভোটে বিজয়ী হলে তিনিই হবেন ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট। প্রথম দফা ভোটে রৌসেফ ৪৭ শতাংশ ও সেরা ৩৩ শতাংশ ভোট পেয়েছিলেন। ব্রাজিলে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের কারণে ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল পাওয়ার আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৪০ ঘ. বিআই আমেরিকা ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে ২য় দফা ভোট শুরু রিও ডি জেনেরিও,অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ব্রাজিলে প্রেসিডেন্ট লুলা ডি সিলভার উত্তরসুরী নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে রোববার। স্থ'ানীয় সময় সকাল ৮ টা (১০.০০ জিএমটি) থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৭ টা (২০.০০ জিএমটি) পর্যন্ত। নির্বাচনে ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির প্রার্থী ডিলমা রৌসেফ জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা ডি সিলভার উত্তরসুরী নির্বাচিত হতে যাচ্ছেন বলে মনে করছেন বিশ্লে