২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্সেল বোমা: ইয়েমেনে গ্রেপ্তার ১, সৌদিকে সন্দেহ

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মালবাহী বিমানে পার্সেল সার্ভিসে বোমা পাঠানোয় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 06:02 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সানা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মালবাহী বিমানে পার্সেল সার্ভিসে বোমা পাঠানোয় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনায় সৌদি আরবের সন্ত্রাসী তালিকার শীর্ষে থাকা ইব্রাহিম হাসান আল আসিরিকে ঘোরোতর সন্দেহ করছে যুক্তরাষ্ট্র। ইয়েমেন থেকে শিকাগোর দুটি ইহুদি উপসনালয়ের ঠিকানায় পাঠানো পার্সেল বোমা দুটির একটি যুক্তরাজ্যের ইস্ট মিডল্যান্ডস বিমান বন্দরে ও অন্যটি দুবাইয়ে ধরা পড়ে। পার্সেল বোমা পাঠানোর রিসিটে লেখা টেলিফোন নম্বরের সাহায্যে সন্দেহভাজন ঐ নারীকে চিহ্নিত করে আটক করা হয়েছে বলে ইয়েমেনের নিরপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা রয়টার্সকে বলেন, ২০ বছর বয়সী ঐ নারী সানা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ছাত্রী। ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমাঞ্চলীয় উপশহর থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান তারা। গুরুতর সন্দেহের তালিকায় না থাকলেও ঐ নারীর মাকেও আটক করা হয়েছে বলে তার আইনজীবী অভিযোগ করেছে। মার্কিন এক কর্মকর্তা শনিবার জানিয়েছেন, এ ঘটনায় বোমা প্রস্তুতকারী সৌদি আরবের নাগরিক আসিরিকেই মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে। আসিরি আল কায়েদার ইয়েমেনি শাখায় কাজ কর্মরত বলে ধারণা করা হয়। তিনি সৌদি আরবে গত বছর সন্ত্রাস বিরোধী কার্যক্রমের প্রধান প্রিন্স মোহম্মদ বিন নায়েফকে হত্যা প্রচেষ্টায় নিহত আত্মঘাতী বোমা হামলাকারীর ভাই। তাছাড়া, ২০০৯ সালে বড়দিনে যুক্তরাষ্ট্রগামী যে ফ্লাইটে বোমা বিস্ফোরণের চেষ্টা চলেছিলো সে বোমা তৈরিতেও আসিরির হাত থেকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, আল কায়েদার ইয়েমেনি শাখা যে ধরনের বিস্ফোরক ব্যবহার করে ওই বোমায় সে একই আলামত ছিলো। শনিবারের পার্সেল বোমার হুমকি জানাজানি হওয়ার পেছনে সৌদি আরবের ভূমিকা আছে। তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হমকির কথা জানা সম্ভব হয়। বোমাটির বিস্ফোরণে বিমানটি বিধ্বস্ত হতো পারতো বলে জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, "ঐ বোমাটি বিমান বিধ্বস্ত করার মতো শক্তিশালী ছিলো বলে আমরা মনে করি। তবে বোমাটির বিস্ফোরিত হওয়ার সময় সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১১৫৭ ঘ.