২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়া-ভিয়েতনাম চুক্তি হচ্ছে

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ভিয়েতনাম সফরকালে দেশটির প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার ব্যাপারে একটি চুক্তিতে সই করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 08:04 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

মস্কো, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ভিয়েতনাম সফরকালে দেশটির প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার ব্যাপারে একটি চুক্তিতে সই করবেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ১০ সদস্যের সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস ভুক্ত (আসিয়ান) দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শনিবার মেদভেদেভের এ সফর শুরু হবে বলে ক্রেমলিন সূত্রে জানা গেছে। ক্রেমলিনের ওই সূত্র বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের সফরকালে ভিয়েতনামে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা চুক্তি সই করাসহ দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়া ভিয়েতনামকে বড় ধরনের ঋণ দিতে পারে বলেও জানান তিনি। গত ডিসেম্বরে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ