কোপেনহেগেন ,অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে নারীর সাংবিধানিক অধিকার অক্ষুন্ন রেখে আফগান সরকার ও তালেবানদের মধ্যে কোনো রাজনৈতিক সমঝোতা হলে তাতে সমর্থণ জানাবে ন্যাটো।
নারী ও নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে দেওয়া ভাষণে ন্যাটো জোটের মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন শুক্রবার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন , তালেবান যোদ্ধাদের সঙ্গে একটি সমঝোতায় পৌছানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে আফগান সরকার।
''তবে এ ব্যাপারে আমার ও জোটের সব মিত্রদের অবস্থান সুস্পষ্ট যে বর্তমানে আফগান নারীরা যে সাংবিধানিক অধিকার ভোগ করছে এটি ক্ষুণ
bdnews24