২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হতে যাচ্ছেন মারিয়া ক্যারি

মা হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মারিয়া ক্যারি। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে অন্তঃসত্ত্বা হওয়ার কথা স্বীকার করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 06:16 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মা হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মারিয়া ক্যারি। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে অন্তঃসত্ত্বা হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। এনবিসিতে গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এই কণ্ঠশিল্পী ও তার স্বামী নিক ক্যাননের এ সাক্ষাৎকারটি প্রচারিত হয়। সাক্ষাৎকারে মারিয়া ক্যারি বলেন, "হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা। এখনো বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী বসন্তে আমাদের সন্তান আসছে।" ক্যারির এই ঘোষণার মধ্যদিয়ে কয়েক মাস ধরে চলা গুজবের অবসান হলো। ২০০৮ সালে ক্যাননের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার একটি সন্তান নষ্ট হয়েছে বলেও তিনি জানান। আগামী সপ্তাহে মারিয়া ক্যারির ১৩তম গানের অ্যালবাম মুক্তি পেতে যাচ্ছে। ২০ বছরের সঙ্গীত জীবনে তার গানের অ্যালবামের ২০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০৪ঘ.