২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জার্মানিতে জরুরি ভিত্তিতে অভিবাসী প্রয়োজন'

জার্মানিতে ৩০ লাখ মানুষ বেকার থাকার পরও জরুরি ভিত্তিতে অভিবাসী প্রয়োজন বলে জানিয়েছেন সেদেশের জনসংখ্যাতাত্ত্বিক রেইনার ক্লিনগহোলজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

বার্লিন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জার্মানিতে ৩০ লাখ মানুষ বেকার থাকার পরও জরুরি ভিত্তিতে অভিবাসী প্রয়োজন বলে জানিয়েছেন সেদেশের জনসংখ্যাতাত্ত্বিক রেইনার ক্লিনগহোলজ। অভিবাসন আইনে কড়াকড়ি শিথিল করা জার্মান সরকারের জন্য অবশ্যম্ভাবী উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে জার্মানির জরুরি ভিত্তিতে প্রকৌশলী থেকে কম্পিউটার বিশেষজ্ঞের মতো দক্ষ জনশক্তি প্রয়োজন। 'বার্লিন ইন্সটিটিউট ফর পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট' এর পরিচালক ক্লিনগহোলজ বলেন, গত দু'বছরে জার্মানিতে অভিবাসন কার্যত স্থগিত হয়ে পড়েছে। তিনি বলেন, আগে যেখানে জার্মানিতে প্রতিবছর দুই লাখ অভিবাসী হতো সেখানে গত দু'বছরে এ সংখ্যা নেমে এসেছে ১৫ হাজারে। 'ফরেইন প্রেস এ্যাসোসিয়েশন' কে তিনি বলেন, ''আমাদের এ মুহূর্তে কর্মী দরকার। বেকারদের দক্ষ প্রকৌশলী করে তুলতে আরো ১০ বছর সময় লাগবে। আমাদের এতোদিন অপেক্ষা করা সম্ভব নয়। আর তাই জার্মানিতে অভিবাসন অপরিহার্য।'' অভিবাসন আইনে জার্মান ভাষা বাধ্যতামুলক করার মত কঠিন নিয়ম আরোপ করায় তুরস্কের মত দেশগুলো থেকে অভিবাসী আসা প্রায় বন্ধ হয়ে গেছে। জার্মানির চেম্বার অব ইন্ডাস্ট্রি এন্ড কমার্স বলেছে, দেশে ৪ লাখ দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এ অভাব পূরণে আরো অভিবাসী প্রয়োজন। কিন্তু অভিবাসীদের জার্মান সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে না পারা নিয়ে সা