২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় জোর ত্রাণতৎপরতা, পৌঁছেছে ৩ জাহাজ

ইন্দোনেশিয়ায় জোর ত্রাণ তৎপরতা চলছে। সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছেছে তিনটি ত্রাণজাহাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

মেন্তাওয়াই দ্বীপ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইন্দোনেশিয়ায় জোর ত্রাণ তৎপরতা চলছে। সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছেছে তিনটি ত্রাণজাহাজ। উদ্ধারকারী দলগুলো এ মুহূর্তে পশ্চিম সুমাত্রার প্রত্যন্ত মেনতাওয়াই দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলীয় পাগাই দ্বীপে কাজ করছে। সোমবারের শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা ৩৪৩ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ৫শ' ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখোনো নিখোঁজ রয়েছে ৩৩৮ মানুষ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বৃহস্পতিবার উপদ্রুত অঞ্চলে উদ্ধারকাজ তদারক করতে গেছেন। তিনি একটি হেলিকপ্টারে করে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে প্রত্যন্ত ও দুর্গম একটি দ্বীপে যান। সেখানে সুনামিতে বেঁচে যাওয়াদের পাশাপাশি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে জনগণকে সবরকম সরকারি সহায্য-সহযোগিতার প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সুনামি বিধ্বস্ত বেশির ভাগ গ্রামেই পৌঁছানো সম্ভব হয়েছে। ওই সমস্ত এলাকায় নিহতদের গণকবর দেওয়া হচ্ছে। জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্রমেই কমে আসছে বলে জানিয়েছেন তারা। তাছাড়া, খাবার, পানি, চিকিৎসা সরঞ্জাম নিয়ে স্বেচ্ছাসেবীরা বিপর্যস্ত এলাকাগুলোতে পৌঁছলেও খারাপ আবহাওয়া এবং উত্তাল সাগরের কারণে ত্রাণকাজ চালানো কঠিন হচ্ছে। ভয়াবহ এ সুনামি যে ব্যাপক ধ্বংস ডেকে এনেছে হেলিকপ্টার থেকে তোলা ছবিতে তার অনেকটাই উঠে আসতে শুরু করেছে। দক্ষিণ পাগাই দ্বীপে উপকূলীয় গ্রামগুলোর প্রায় ৬ শ' মিটার পর্যন্ত পানিতে ভেসে গেছে। ছবিতে দ্বীপের ধ্বংস হয়ে যাওয়া গ্রমগুলোকে মনে হচ্ছে সমতলভূমি। নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ। সুনামিতে মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকার পাশাপাশি জাভা দ্বীপে বৃহস্পতিবার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিতে দ্বিতীয়বারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। অগ্ন্যুৎপাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। এ নিয়ে ইন্দোনেশিয়ায় দুই দুর্যোগে নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৭৭ জনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৫৬ঘ.