২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লা খনিতে বন্যায় ১২ শ্রমিক নিহত

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় একটি কয়লা খনিতে বন্যায় ১২ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 07:15 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় একটি কয়লা খনিতে বন্যায় ১২ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। চীনের গুইজো প্রদেশে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। তবে সিনহুয়া এ ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দেয়নি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছর চীনে খনি দুর্ঘটনায় ২ হাজার ৬শ'রও বেশি শ্রমিকের মৃত্যু হয়। এই পরিসংখ্যান অনুযায়ী গড়ে প্রতিদিন সাতজন খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে দাবি করেছে শ্রম বিয়ষক মুক্ত একটি গোষ্ঠী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ঘ.