২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংযমী জীবনযাপন কমাতে পারে মলাশয় ক্যান্সারের ঝুঁকি

সিগারেট ও মদ ত্যাগ করে স্বাস্থ্যকর খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করলে মলাশয় ক্যান্সারের ঝুঁকি এক চতুর্থাংশ কমে যায়। বুধবার প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 06:39 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

লন্ডন, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিগারেট ও মদ ত্যাগ করে স্বাস্থ্যকর খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করলে মলাশয় ক্যান্সারের ঝুঁকি এক চতুর্থাংশ কমে যায়। বুধবার প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে। ডেনমার্কের গবেষকরা দেখতে পান, শারীরিক কসরৎ, কোমরের সঠিক মাপ, সিগারেট ও মদ্যপান কমানো এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের ফলে অন্ত্রে ক্যান্সারের ঝুঁকি ২৩ শতাংশ কমে যেতে পারে। ডেনিশ ক্যান্সার সোসাইটির 'ইন্সটিটিউট অব ক্যান্সার এপিডেমিওলোজি' এর অ্যানি টিজোনেল্যান্ড গবেষণাটির নেতৃত্ব দেন। তিনি বলেন, "জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন মলাশয়ে ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের গবেষণায় এটাই বেরিয়ে এসেছে।" বিশ্বে প্রতি বছর প্রায় ৫ লাখ মানুষ মলাশয়ের ক্যান্সারে মারা যায়। এতে প্রতিবছর আক্রান্ত হয় ১২ লাখ মানুষ। ব্রিটিশ মেডিকেল জার্নালে এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২১ঘ.