২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান 'বাস্তবসম্মত পদক্ষেপ' নিক, চায় জাতিসংঘ

পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে মঙ্গলবার ইরানকে 'বাস্তবসম্মত পদক্ষেপ' নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান আমানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 04:53 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

মস্কো, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে মঙ্গলবার ইরানকে 'বাস্তবসম্মত পদক্ষেপ' নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান আমানো। মস্কোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, "আমি ইরানকে পরিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালনের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।" ইরানকে পরমাণু কর্মসূচি পরিহারে রাজি করানোর জন্য ছয় বিশ্বশক্তি নতুন করে তেহরানের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সুযোগ সুবিধার বিনিময়ে আইএইএ কে ইরানের পরমাণু কর্মসূচির ওপর পুরোদস্তুর নজরদারি করতে দেওয়ার প্রস্তাবও দিয়েছে তারা। ইরান এখনো এ প্রস্তাবে সরকারিভাবে সাড়া দেয়নি। ইরান বিদ্যুৎ উৎপাদনের জন্য পরামাণু কর্মসূচি চালানোর কথা বলে আসছে। কিন্তু পশ্চিমাদের আশঙ্কা এর আড়ালে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২৪৩ গ.