ব্যাংকক, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)--- মিয়ানমারে ৭ নভেম্বরের নির্বাচনের আগে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার জন্য জান্তা সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার চেষ্টা নেওয়ায় এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি উল্লেখ করে বান মঙ্গলবার ব্যংককে থাই প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান।
এশিয়ার চারটি দেশ সফরের শুরুতে ব্যাংককে বান সাংবাদিকদের বলেন, "আমরা মিয়ানমারে একটি সুষ্ঠু , নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনই আশা করছি। আর সেক্ষেত্রে রাজবন্দিদের মুক্তি দেওয়ার সময় এখনো পেরিয়ে যায়নি। তারা এখনো রাজবন্দিদের মুক্তি দিয়ে নির্বাচনকে আরো বেশি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলতে পারে।"
তিরি আরো বলেন, আমি মিয়ানমারে স্বচ্ছ নির্বাচনই আশা করি। আন্তর্জাতিক স
bdnews24