২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর পাক পাত্তানে সোমবার একটি সুফি মাজারের ফটকে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শহরটির এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 06:30 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ইসলামাবাদ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর পাক পাত্তানে সোমবার একটি সুফি মাজারের ফটকে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শহরটির এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এরআগে পুলিশ চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। পাকিস্তানের মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একটি শহর পাক পাত্তান। পাক পাত্তানের পুলিশ প্রধান মোহাম্মদ কাশিফ টেলিফোনে রয়টার্সকে জানান, বোমাটি একটি মোটরসাইটকেলের সঙ্গে বাঁধা ছিল। তিনি বলেন, "প্রাথমিক তথ্য অনুসারে বিস্ফোরণের কয়েক মিনিট আগে দুজন লোক একটি মোটরসাইকেলে করে আসে এবং গাড়িটি ফটকের পাশে রাখে।" এ বিস্ফোরণে ১২ জন আহত হয়েছেন বলেও কাশিফ জানান। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায়িত্ব স্বীকার না করলেও এর আগে সুফি মাজারে তালেবান হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২৪ঘ.