২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনকে নেতানিয়াহুর হুঁশিয়ারি

স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একতরফা কোনো পদক্ষেপ না নিতে ফিলিস্তিনিদের রোববার হুঁশিয়ার করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

জেরুজালেম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একতরফা কোনো পদক্ষেপ না নিতে ফিলিস্তিনিদের রোববার হুঁশিয়ার করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, শান্তি আলোচনা নতুন করে শুরু করার উপায় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিরা সরাসরি শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্র"তি রক্ষা করবে এমনটিই আশা করেন উল্লেখ করে নেতানিয়াহু বলেন, "এ আলোচনাকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হওয়ার কোনোরকম চেষ্টা বাস্তবসম্মত হবে না এবং এতে সত্যিকারের কূটনৈতিক প্রচেষ্টাও আগাবে না বলেই আমি মনে করি।" ওয়াশিংটনে ২ সেপ্টেম্বর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা থমকে আছে ইসরায়েলের ইহুদি বসতি স