নাইরোবি, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কেনিয়ার রাজধানী নাইরোবিতে ফুটবল খেলা দেখতে যাওয়া দর্শকদের হুড়োহুড়িতে পদদলিত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে।
তাছাড়া এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছে বলে একজন রেডিও অপারেটর শনিবার জানিয়েছেন।
নাইরোবির নিয়ায়ো জাতীয় স্টেডিয়ামে এএফসি লিওপার্ডস ও গোর মাহিয়া দলের মধ্যকার ফুটবল ম্যাচ দেখতে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
সেন্ট জোন্স অ্যাম্বুল্যান্স'র রেডিও অপারেটর ডেভিড মাতি রয়টার্সকে বলেন, "সাত জন নিহত হয়েছে। টাকা না দিয়ে খেলা দেখতে জোর করে স্টেডিয়ামের ভিতর ঢুকতে গেলে এ ঘটনা ঘটে।"
এ ঘটনায় ৩০ জন আহত হয়েছে যাদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর বলেও জানান মাতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১১৩৯ ঘ.
bdnews24