২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলেরা মহামারি ঠেকাতে লড়াই চালাচ্ছে হাইতি

ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে ভয়াবহ কলেরায় শুক্রবার পর্যন্ত প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এবং সাহায্যকারী সংস্থাগুলো কলেরা মহামারি প্রতিরোধে লড়াই চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 04:51 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

পোর্ট-অ-প্রিন্স, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে ভয়াবহ কলেরায় শুক্রবার পর্যন্ত প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এবং সাহায্যকারী সংস্থাগুলো কলেরা মহামারি প্রতিরোধে লড়াই চালাচ্ছে। এখন পর্যন্ত এই রোগে ২ হাজারেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরাঞ্চলীয় আর্টিবোনিতে এবং সেন্ট্রাল প্লাটিউ অঞ্চলে রোগটি ছড়িয়েছে। চলতি বছরের বছরের ১২ জানুয়ারি এ অঞ্চলেই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ওই দুর্যোগে দরিদ্র এই দেশটিতে ৩ লাখেরও বেশি মানুষ মারা যায়। ভূমিকম্পের পর গৃহহারা প্রায় ১৩ লাখ মানুষ রাজধানীতে তাঁবু খাটিয়ে বসবাস করছে। এই বিপুল মানুষের মধ্যে কলেরা যেন মহামারি আকারে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে মানবিক সাহায্যকারী সংস্থাগুলো । স্বাস্থ্যসেবা প্রদানকারী দলগুলো ওই অঞ্চল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা দ্রুত ব্যবহার উপযোগী মুখে খাওয়ার স্যালাইন প্রস্তুত করে রেখেছে। হাইতিতে ভূমিকম্প আঘাত হানার পর কলেরা মহামারিকে সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখছে বিশ্লেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত এক শতাব্দীর মধ্যে হাইতিতে এবারই প্রথম কলেরা মহামারি দেখা দিয়েছে। এর আগে কলেরা মহামারিতে ১৩৮ জনের মৃত্যু ঘটেছে বলে শুক্রবার জানান দেশটির প্রেসিডেন্ট রেনে প্রিভাল। এটির মহামারি ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৬ঘ.