পেশাওয়ার, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি মসজিদ ও সেনাদলের ওপর বোমা হামলায় শুক্রবার ৬ সেনাসহ ৯ জন নিহত হয়েছে।
ওরাকজাই আদিবাসী এলাকায় প্রথম বোমা বিস্ফোরণটি ঘটে রাস্তার ধারে। এতে আধাসামরিক বাহিনীর একটি যান বিধ্বস্ত হয়ে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ ৬ সেনা নিহত হয়। আহত হয় আরো তিনজন।
নাম প্রকাশে অনিচছুক নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছে।
অন্যদিকে, পেশাওয়ারের উপকণ্ঠে ২য় বোমা হামলাটি ঘটে একটি সুন্নি মসজিদে। এতে তিনজন নিহত হওয়া ছাড়াও ২২ জন আহত হয়।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী একথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০১৭ ঘ.
bdnews24