লন্ডন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুকারজয়ী লেখক সালমান রুশদির স্মৃতিকথা আন্তর্জাতিক ভাবে প্রকাশের স্বত্ব পেয়েছে র্যানডম হাউজ। বৃহস্পতিবার এই প্রকাশনা সংস্থাটির পক্ষ থেকে এ খবর জানানো হয়।
রুশদির এই স্মৃতিকথা ২০১২ সালে প্রকাশিত হওয়ার কথা। ইংরেজি, জার্মান ও স্প্যানিশসহ সংস্করণের হার্ডকভার ও পেপারব্যাকসহ অডিও এবং ই-বুকেরও স্বত্ব অর্জন করেছে র্যানডম।
১৯৮৯ সালে মৃত্যুপরোয়ানা জারির পর কাটানো সময় নিয়ে ভারতীয় বংশোদ্ভূত এই লেখক স্মৃতিকথা লিখছেন।
'দ্য স্যাটানিক ভার্সেস' লেখার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে দাবি করে রুশদিকে হত্যার ফতোয়া দেন।
এরপর থেকে রুশদি আর স্বাভাবিক জীবন-যাপন করতে পারেননি। অনেকটাই আত্মগোপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকতে হচ্ছে তাকে।
৬৩ বছর বয়সী এই লেখক স
bdnews24