পোর্ট -অ-প্রিন্স ,অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হাইতির ভূমিকম্প বিধ্বস্ত মধ্যাঞ্চলে কলেরা মহামারিতে ১৩৮ জনের মৃত্যু ঘটেছে বলে শুক্রবার নিশ্চিত করে জানিয়েছেন প্রেসিডেন্ট রেনে প্রিভাল।
কলেরা মহামারি ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রিভাল।
এর আগে হাইতির মধ্যাঞ্চলে কলেরায় আক্রান্ত হয়ে প্রায় ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিল হাইতির কর্মকর্তরা।
পরে প্রেসিডেন্ট প্রিভাল রয়টার্সকে জানান, কলেরায় আক্রান্ত হয়েই এতো মানুষের মৃত্যু হয়েছে।
এখন কলেরা সংক্রমণ ঠেকাতে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সবাই পুরোপুরি সজাগ কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।
রোগাক্রান্ত শত শত মানুষ হাসপাতালে ভিড় জমিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত এক শতাব্দীর মধ্যে হাইতিতে এবারই প্রথম কলেরা মহামারি দেখা দিয়েছে।
হাইতিতে গত ১২ জানুয়ারি ভূমিকম্প আঘাত হানার কলেরা মহামারিকে সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখছে বিশ্লেষকরা।
রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরাঞ্চলীয় আর্টিবোনিতে এবং সেন্ট্রাল প্লাটিউ অঞ্চলে রোগটি ছড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. গ্যাব্রিয়েল টিমোথি জানিয়েছেন, কলেরাতেই এমনটি হয়েছে কি না
bdnews24