২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে কাজ করবেন শ্যাভেজ ও আহমাদিনেজাদ

অভিন্ন শত্র" মোকাবেলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এক সঙ্গে কাজ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 08:37 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

তেহরান, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-অভিন্ন শত্র" মোকাবেলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এক সঙ্গে কাজ করবেন। একত্রে তারা অভিন্ন শত্র"কে পরাজিত করতে পারবে বলেও বুধবার শ্যাভেজকে বলেছেন আহমাদিনেজাদ। দুই দিনের ইরান সফর শেষে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তি প্রয়োগের হুমকিরও নিন্দা জানিয়েছেন শ্যাভেজ। এক সংবাদ সম্মেলনে শ্যাভেজ বলেন, "ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকির নিন্দা জানাচ্ছি।" ঐ সংবাদ সম্মেলনে শ্যাভেজ ও আহমাদিনেজাদ পরস্পরকে 'ভাই' বলে সম্বোধন করেন। শ্যাভেজ আরো বলেন, "আমরা জানি তারা কোনোভাবেই ইসলামি জাগরণ রুখতে পারবে না। আমরা সব সময় একসঙ্গে থাকবো। আমরা কেবল প্রতিরোধই করবো না। আমরা একজন আরেকজনের বিজয় অর্জনেও পাশে থাকবো।" আহমাদিনেজাদের লেবানন সফরের এক সপ্তাহ যেতে না যেতেই ইরানের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইরান সফর করলেন। সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ'র দেশ লেবাননে আহমাদিনেজাদ ব্যাপক অভ্যর্থনা পেয়েছেন। দুই পক্ষের এই কূটনৈতিক সফরের উদ্দেশ্য ওয়াশিংটনকে দেখানো যে, বিশ্বে তেহরানের অনেক বন্ধু রয়েছে যারা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াতে পারে। ইরান ও ভেনেজুয়েলা দুই রাষ্ট্রই যুক্তরাষ্ট্রের অপছন্দের তালিকায় রয়েছে। রাষ্ট্র দু'টি ওপেকের সদস্য এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক। শিল্প ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি নতুন চুক্তি হয়েছে বলেও জানান শ্যাভেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪২৭ঘ.