২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ১৩ লাখ ভোট বাতিল

আফগানিস্তানে গত মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি ও অন্যান্য অনিয়মের কারণে ১৩ লাখ ভোট বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

কাবুল, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - আফগানিস্তানে গত মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি ও অন্যান্য অনিয়মের কারণে ১৩ লাখ ভোট বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৫৬ লাখ ভোট পড়েছে। বাতিলকৃত ভোট মোট ভেটের প্রায় এক চতুর্থাংশ। ভোট জালিয়াতির জন্য ২২০ জনেরও বেশি প্রার্থীর বিরুদ্ধে তদন্ত চলছে। এ মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল পাওয়ার কোন সম্ভাবনা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৪ ঘ.