প্যারিস, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ফ্রান্সে পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধেবিক্ষোভ-ধর্মঘট চলছে। বুধবার সপ্তম দিনের মতো জোর আন্দোলনে নেমেছে ট্রেড ইউনিয়নগুলো।
দেশের পশ্চিমে তিনটি জ্বালানি সংরক্ষণাগারে বিক্ষোভকারীদের অবরোধের অবসান ঘটাতে সরকার নিরাপত্তা বাহিনীকে মাঠে নামিয়েছে।
তেলক্ষেত্র অবরোধ ভেঙে দেওয়ার জন্য পুলিশকে কর্তৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি।
এ সপ্তাহে পেনশন সংস্কার পরিকল্পনা নিয়ে সিনেটে ভোটের আগে আরো বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্র নেতারও।
জনগণের সমর্থনের ভিত্তিতে ট্রেড ইউনিয়নগুলো প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিকে পেনশন সংস্কার পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য করার চেষ্টায় নেমেছে।
মঙ্গলবার ফ্রান্সে বিক্ষোভ করেছে অন্ততপক্ষে ১০ লাখ মানুষ। প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা কয়েক জায়গায় গাড়িতে আগুন দিয়েছে, পুলিশের দিকে পাথরও ছুড়েছে।
প্যারিসের নঁতরে শহরতলীতে একটি স্কুলের বাইরে বেতার স্টেশনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ ।
ফ্রান্সের গণমাধ্যম জানায়, মঁতে-ল্য-জোলি শহরতলীতে গাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সরকারের পেনশন সংস্কার পরিকল্পনা রুখে দাঁড়ানোর শেষ চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে তারা।
প্রায় ৩শ স্কুল ছাত্র মঙ্গলবার প্যারিসের কেন্দ্রীয় 'প্লেস দি লা রিপবলিকে' এবং 'বাস্তিল স্কয়ার' অবরোধ করে।
সোমবারও রীতিমত সহিংস বিক্ষোভে উত্তাল ছিলো ফ্রান্স। বিক্ষোভকারীরা কয়েকটি স্থানে পেট্রল বোমা ছুড়ে যানবাহনে অগ্নিসংযোগ করে।
ধর্মঘট চলতে থাকায় ফ্রান্সে বিমান ও রেল যোগাযোগ বিঘি
bdnews24