২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন-পাক কৌশলগত আলোচনা শুরু বুধবার

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কর্মকর্তারা বুধবার কৌশলগত আলোচনা শুরু করবেন। ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে বড় পরিসরে তৃতীয় দফা এ আলোচনার পরিকল্পনা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 07:03 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ওয়াশিংটন, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কর্মকর্তারা বুধবার কৌশলগত আলোচনা শুরু করবেন। ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে বড় পরিসরে তৃতীয় দফা এ আলোচনার পরিকল্পনা করা হয়েছে। পানি থেকে শুরু করে জ্বালানি সব বিষয়েই আলোচনার পরিকল্পনা নেওয়া হলেও, আফগান-পাকিস্তান সীমান্ত সম্পর্কি মার্কিন বাহিনীর সন্ত্রাসবিরোধী চলমান প্রচারণা তিনদিনের এ আলোচনায় ছায়া ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা। দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক মার্ক কোয়ার্টারম্যান বলেন, "গত কয়েক সপ্তায় পাকিস্তান-যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে নানা আঘাত এসেছে। সেই সময় পার করে যথাসময়েই দুই পক্ষের মধ্যে কৌশলগত আলোচনা শুরু হতে যাচ্ছে। এতে করে সব মেঘ কেটে যেতে পারে।" কর্মকর্তারা কৃষি, পানি, জ্বালানি এবং আইন প্রয়োগসহ ১৩ বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছেন। তারা বুধবার ও বৃহস্পতিবার এসব বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির আলোচনার মধ্যদিয়ে তিনদিনের এই আনুষ্ঠানিক আলোচনা শেষ হবে। পাকিস্তান ও আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বিশেষ উপ-প্রতিনিধি ফ্রাঙ্ক রাজিরো জানান, এ আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে পাকিস্তানের জন্য মার্কিন প্রতিরক্ষা সহায়তা। তবে অধিকাংশ বিশ্লেষকই মনে করছেন, আলোচনায় আফগানিস্তানের প্রসঙ্গই বেশি আসবে। কৌশলগত মিত্র এই দুই দেশ পারস্পরিক সম্পর্কের দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছরের শুরুর দিকে আলোচনার উদ্যোগ শুরু করে। বিশেষত আফগানিস্তান ও পাকিস্তানে জঙ্গিদের দমন করতে হলে পাকিস্তানের সহায়তা প্রয়োজন। এ বিষয়টি ভালোভাবেই জানে যুক্তরাষ্ট্র। কিন্তু স