২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জাতিসংঘ দূতের গাড়িবহরে বোমার আঘাত

ইরাকে মঙ্গলবার জাতিসংঘের বিশেষ দূত এডি মেলকার্টের গাড়ি বহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা আঘাত হানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 04:50 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

নাজাফ, ইরাক, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে মঙ্গলবার জাতিসংঘের বিশেষ দূত এডি মেলকার্টের গাড়ি বহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা আঘাত হানে। এ ঘটনায় একজন নিহত হলেও মেলকার্ট অক্ষত রয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে এর জন্য শিয়া বিদ্রোহীদের দায়ী করেছে কোনো কোনো ইরাকি কর্মকর্তা। পুলিশ জানায়, বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে শিয়াদের পবিত্র শহর নাজাফ থেকে চলে আসার সময় গাড়ি বহর বোমা হামলার শিকার হয়। এতে বহরের দ্বিতীয় গাড়ি থেকে শেষ গাড়িটি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এক পুলিশ নিহত ও তিনজন আহত হয়েছেন। বাগদাদে নিয়োজিত জাতিসংঘের মুখপাত্র বলেন, "জাতিসংঘ বিশেষ প্রতিনিধি ওই গাড়ি বহরে ছিলেন। তবে তিনি অক্ষত ও ভাল আছেন। তবে এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে আমরা কোনোকিছু ধারণা করতে পারছি না।" ইরাকের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি আল-সিস্তানির সঙ্গে সাক্ষাৎ করার জন্য মেলকার্ট নাজাফ সফরে গিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৩০ঘ.