ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হাইতির একটি কারাগারে দাঙ্গায় তিন বন্দী নিহত হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হাইতির সবচেয়ে বড় এ কারাগারের এক বন্দী এক কারারক্ষীর অস্ত্র চুরি করে পালানোর চেষ্টা করলে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
ঐ বন্দী অন্য বন্দীদের মুক্ত করে অন্য চার কারারক্ষী, দুই বিদেশি ত্রাণকর্মী ও একজন কারা কর্মচারীকে জিম্মি করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পোর্ট অব প্রিন্সে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়া হয়।
শান্তিরক্ষী বাহিনী এসে পুলিশের সহায়তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইতির উপচে পড়া কারাগারগুলোতে এ ধরনের ঘটনা নতুন নয়।
গত ১২ জানুয়ারির ভূমিকম্পের সময় পোর্ট অব পিন্স-এ অবস্থিত দেশটির প্রধান কারাগার থেকে কয়েক হাজার বন্দী পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৪৫ গ.
bdnews24