২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম অস্ট্রেলীয় 'সন্ত' ঘোষণা করলেন পোপ

পোপ ষোড়শ বেনেডিক্ট রোববার মেলবোর্নের নান মেরি ম্যাককিলোপ কে অস্ট্রেলিয়ার প্রথম 'সন্ত' ঘোষণা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ভ্যাটিকান সিটি , অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পোপ ষোড়শ বেনেডিক্ট রোববার মেলবোর্নের নান মেরি ম্যাককিলোপ কে অস্ট্রেলিয়ার প্রথম 'সন্ত' ঘোষণা করেছেন। মেরির সঙ্গে নাম ঘোষণা করা হয়েছে আরো ৫ জনের। তারা পোল্যান্ড, কানাডা, স্পেন এবং ইতালির ক্যাথলিক। রোমে সেন্ট পিটারস স্কয়ারে প্রায় ৫০ হাজার মানুষের সামনে পোপ বেনেডিক্ট ৬ সন্তের নাম ঘোষণা করেন। দরিদ্র ও অসহায় শিশুদের নিয়ে কাজ করার জন্য অস্ট্রেলিয়ার মাদার মেরি ম্যাককিলোপকে প্রথম 'সন্ত' হিসাবে অনুষ্ঠানিক স্বীকিৃতি দেন পোপ। ১৯০৯ সালে মারা যাওয়া মাদার মেরিই ১৯ শতকে প্রথম ধর্মযাজকদের যৌন অপব্যবহারের অপকীর্তি প্রকাশ করেছিলেন। ফলে উচ্চ পর্যায়ের ধর্মযাজকদের সঙ্গে সংঘাতের জেরে গীর্জা থেকে সাময়িকভাবে বহিস্কৃতও হয়েছিলেন তিনি। তাই মেরিকে 'সন্ত' ঘোষণা করায় খুশি অস্ট্রেলিয়া। তিনিই অস্ট্রেলিয়ার প্রথম রোমান ক্যাথলিক সন্ত। দীর্ঘপ্রতীক্ষার অবসান ঘটিয়ে পোপ রোববার মেরিকে 'সন্ত' ঘোষণা করার পরপরই রাস্তায় নেমে আসে উল্লাসিত হাজার হাজার জনতা। 'এ এক মহান দিন' মেরির সমাধিস্থল থেকে রয়টার্সকে এভাবেই প্রতিক্রিয়া জানান সিস্টার মনিকা কাভানাগ। তিনি বলেন, "আমরা মেরিকে নিয়ে গর্বিত। তার অস্ট্রেলীয় পরিচয়ে আমরা গর্বিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৫৫ ঘ.