২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে সহিংসতায় নিহত ২২

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে উপনির্বাচনকে ঘিরে সহিংসতায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

করাচি, পাকিস্তান, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে উপনির্বাচনকে ঘিরে সহিংসতায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সগীর রয়টার্সকে বলেন, রোববারের উপনির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাতে অস্ত্রধারীরা শহরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হামলায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছে বলেও জানান তিনি। 'মোত্তাহিদা কওমী মুভমেন্ট'র (এমকিউএম) এক এমপি গত অগাস্টে অস্ত্রধারীদের গুলিতে নিহত হওয়ায় প্রাদেশিক সংসদের একটি আসনে রোববার এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক কেন্দ্র করাচিতে এমকিউএম সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল। তবে জাতিগত, ধর্মীয় ও সা