২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজামণ্ডপে হুড়োহুড়িতে বিহারে নিহত ১০

ভারতের বিহার রাজ্যে একটি পূজামণ্ডপে হুড়োহুড়িতে ১০ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 07:27 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিহার রাজ্যে একটি পূজামণ্ডপে হুড়োহুড়িতে ১০ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এপি স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, রোববার দুর্গাপূজার শেষ দিনে বিহারের তিলদিহা গ্রামের পূজামণ্ডপে প্রায় ২০ হাজার ভক্তের সমাবেশ ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ১০ জন মারা যায়। বাঙ্কা জেলার পুলিশ পরিচালক নীলমনি বলেন, এ ঘটনায় চার জন নারী ও ছয় জন পুরুষ মারা গেছে। তাছাড়া আরো তিনজন গুরুতর আহত হয়েছে বলেও জানান তিনি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৩২৫ ঘ.