২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় সেভ দ্য চিলড্রেনের ২ কর্মী অপহৃত

সোমালিয়ায় বৃহস্পতিবার শেষভাগে যুক্তরাজ্য ভিত্তিক সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে অপহরণ করেছে অস্ত্রধারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

মোগাদিশু, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালিয়ায় বৃহস্পতিবার শেষভাগে যুক্তরাজ্য ভিত্তিক সেভ দ্য চিলড্রেনের দুই কর্মীকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, অপহৃত দুই কর্মীর একজন জিম্বাবুয়ের নাগরিক, অন্যজন ব্রিটেনের। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, বিষয়টি তারা জানতে পেরেছে এবং দ্রুত এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, অস্ত্রধারীরা আল-কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি অঞ্চলে অপহৃতদের নিয়ে যেতে পারে। এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, "ইথিওপিয়ার সীমান্তবর্তী সোমালিয়ার একটি শহর থেকে আমাদের দুই কর্মীকে অস্ত্রধারীরা যে গতকাল ধরে নিয়ে গেছে, এ বিষয়টি আমরা নিশ্চিত করছি।" বিবৃতিতে আরো জানানো হয়, "আমরা জানি না তারা এখন কোথায়, কী অবস্থায় রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৪ঘ.