২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে 'শান্তি সফরে' কার্টার

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তির ওপর সমর্থন আদায়ের লক্ষ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার শনিবার মধ্যপ্রাচ্য সফর শুরু করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 05:39 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

আটলান্টা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তির ওপর সমর্থন আদায়ের লক্ষ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার শনিবার মধ্যপ্রাচ্য সফর শুরু করবেন। ৮৬ বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী কার্টার 'দ্য এল্ডার্স' নামে একটি প্রতিনিধিদলের সঙ্গে মিসর, সিরিয়া, জর্ডান, ইসরায়েল এবং ফিলিস্তিন সফর করবেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সাবেক আইরিশ প্রেসিডেন্ট ম্যারি রবিনসন। দলে জাতিসংঘের সাবেক দূত লাখদার ব্রাহিমিও রয়েছেন। দ্য এল্ডার্স এর এক বিবৃতিতে বলা হয়েছে, "তাদের এই সফরের উদ্দেশ্য সমঝোতার লক্ষ্যে যে চূড়ান্ত আলোচনা চলছে তার মাধ্যমে শান্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর ওই অঞ্চলের সমর্থন আদায়।" দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসর ম্যান্ডেলা ২০০৭ সালে 'দ্য এল্ডার্স' প্রতিষ্ঠা করেন। ১৯৭৭-৮১ সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই কার্টার আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় রয়েছেন। কার্টার ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। ইসরায়েল ও মিসরের মধ্যে ১৯৭৮ সালে সম্পাদিত ক্যাম্প ডেভিড চুক্তিতে কার্টারের ভূমিকা তার শান্তিপুরস্কার পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৬ঘ.