কোপিয়াপো, চিলি, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিকের সবাইকে একে একে ক্যাপসুল ফিনিক্সে চড়িয়ে নিরাপদে বের করে আনা হয়েছে।
৬৯ দিন আগে গত ৫ অগাস্ট চিলির আতাকামা মরুভূমির সান হোসের ছোট একটি স্বর্ণ ও তামা খনি ধসে তারা আটকা পড়েন।
তখন থেকেই তারা মাটির ২০৪৭ ফুট নিচে আটকে ছিলেন। শুরুর দিকে তারা জীবিত আছেন কি না বোঝা যায়নি। ১৭ দিন পর তারা সাড়া দিতে পরায় বোঝা যায় তারা বেঁচে আছেন।
শেষ পর্যন্ত অনেক দিনের চেষ্টার পর বুধবার তাদের উদ্ধার অভিযান শুরু হয়।
গ্রিনিচ মান সময় বুধবার ০২১৫ ঘণ্টায় উদ্ধারকারীরা প্রথমে ৩১ বছর বয়সী ফ্লোরেন্সিও আভালোসকে বাইরে বের করে আনে।
এরপর একে একে অন্যদের বের করে আনা হয়।
সর্বশেষ গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ০০৫৫ ঘণ্টায় ৫৪ বছর বয়সী লুইস উরজুয়াকে তুলে আনার মধ্য দিয়ে চিলির খনিতে আটকা পড়াদের উদ্ধার প্রক্রিয়ার অবসান ঘটে।
উরজুয়া আটকে পড়া শ্রমিকদের দলনেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এজে/০৮৪৪ ঘ.
bdnews24