কায়রো, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কায়রোর এক জাদুঘর থেকে ভ্যান ঘঁগের চিত্রকর্ম চুরি হয়ে যাওয়ায় মিসরের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রীসহ ১০ কর্মীকে মঙ্গলবার ৩ বছর করে কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত।
৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের ওই চিত্রকর্মটি চুরির পেছনে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়েছে।
অগাস্টে ভ্যান ঘঁগের 'ভাস উইথ ভিসকারিয়া' নামের চিত্রকর্মটি চুরি হওয়ায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন দেখা দেয়। পাশাপাশি সেইসঙ্গে মিসরের জাতীয় সম্পদের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ দেখা সৃষ্টি হয়।
বিচারক আহমেদ এল-শাহেদি বলেন, "সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মোহসান শালানসহ ১০ কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত।"
অন্য আদালতে মামলা পর্যালোচনার আগে ১ হাজার ৭৬০ মার্কিন ডলার জামানত দিয়ে তারা কারাগারের বাইরে থাকার অনুমতি পাবে বলেও ওই বিচারক জানান।
কায়রোর মাহমুদ খালিল জাদুঘরে ওই চুরির ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৪৩ঘ.
bdnews24