কোপিয়াপো, চিলি, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চিলির খনিতে আটকে পড়া শ্রমিকদের মধ্যে একজন শ্রমিককে বের করে আনা সম্ভব হয়েছে।
এর মধ্যদিয়ে প্রায় দুই মাস পর খনির অভ্যন্তরে আটকে থাকা ৩৩ শ্রমিকের প্রথম জনকে ভূ-পৃষ্ঠে ফিরিয়ে আনা সম্ভব হলো।
উদ্ধারকর্মীদের স্থাপিত ক্যাপসুল লিফটের মাধ্যমে নিরাপদেই বুধবার ভোরে প্রথম খনি শ্রমিক ৩১ বছর বয়সী ফ্লোরেন্সিও আভালোস পৃথিবীপৃষ্ঠে ফিরে এলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪৩ঘ.
bdnews24