২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াল স্ট্রিটে কর্মচারীদের সুযোগ-সুবিধা ৪ শতাংশ বাড়ছে

যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষতিপূরণ ও সুযোগ-সুবিধা এ বছর ৪ শতাংশ বাড়ছে। ওয়াল স্ট্রিট জার্নাল পরিচালিত এক জরিপে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ব্যাঙ্গালোর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষতিপূরণ ও সুযোগ-সুবিধা এ বছর ৪ শতাংশ বাড়ছে। ওয়াল স্ট্রিট জার্নাল পরিচালিত এক জরিপে একথা জানা গেছে। জার্নালে বলা হয়েছে, কর্মচারীদের ক্ষতিপূরণ ও সুযোগ সুবিধা বাবদ ওয়াল স্ট্রিটের ৩৫ টি নিরাপত্তা ও বিনিয়োগ-সেবা প্রতিষ্ঠান এ বছর ১৪৪ বিলিয়ন ডলার দেবে। ২০০৯ সালে যা ছিল ১৩৯ বিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে ওয়াল স্ট্রিটের খরচ ২য় বছরের মতো রেকর্ড গড়ার পথে রয়েছে বলে জার্নালে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, জরিপে দেখা গেছে ৩৫ টি ফার্মের মধ্যে ২৬ টি ফার্মকে ক্ষতিপূরণ দিতে হতে পারে । আর ৩৫ টির মধ্যে ২৯ টি ফার্মের রাজস্ব বাড়তে পারে শ্লথ গতিতে। জার্নালে আরো বলা হয়েছে, স্টক ও বন্ড ব্যবসার মতো গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে দরপতন ঘটলেও এ বছর ওয়াল স্ট্রিটের বার্ষিক রাজস্ব ৩ শতাংশ বেড়ে ৪৩৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪৪৮ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৩১ ঘ.