স্টকহোম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনীতিতে ২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের পিটার ডায়মন্ড, ডেল মর্টেনসেন এবং ব্রিটিশ-সাইপ্রাস নাগরিক ক্রিস্টোফার পিসারাইডস।
বাণিজ্য নীতি ও বিধিমালা কিভাবে বেকারত্ব, কাজের সুযোগ ও মজুরীর ওপর প্রভাব ফেলে এ বিষয়টি ব্যাখা করে তারা নোবেল পুরস্কার পেলেন।
নোবেল কমিটি সোমবার একথা জানিয়েছে।
পিটার ডায়মন্ড যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) অধ্যাপনা করেন। সামাজিক নিরাপত্তা, অবসর ভাতা ও করারোপ তার কাজের প্রধান ক্ষেত্র।
প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার বোর্ডের সদস্য মনোনীত করেন।
অন্যদিকে, ডেল মর্টেনসেন নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর ক্রিস্টোফার পিসারাইডস লন্ডন স্কুল অব ইকোনমিকস- এর অধ্যাপক।
বিপুল কর্মসংস্থানের সুযোগ থাকার পরও কেন বেকারত্ব থাকে সে ব্যাখ্যাই পাওয়া গেছে বাজার নিয়ে পরিচালিত এ তিন অর্থনীতিবিদের গবেষণায় ।
দ্য রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, পুরস্কারের অর্থমূল্য ১ কোটি সুইডিশ ক্রোনা (১৫ লাখ মার্কিন ডলার)।
১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/ এলকিউ/১৮১৭ ঘ.
bdnews24