২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতে নোবেল পেলেন ডায়মন্ড, মর্টেনসেন ও ক্রিস্টোফার

অর্থনীতিতে ২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের পিটার ডায়মন্ড, ডেল মর্টেনসেন এবং ব্রিটিশ-সাইপ্রাস নাগরিক ক্রিস্টোফার পিসারাইডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

স্টকহোম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনীতিতে ২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের পিটার ডায়মন্ড, ডেল মর্টেনসেন এবং ব্রিটিশ-সাইপ্রাস নাগরিক ক্রিস্টোফার পিসারাইডস। বাণিজ্য নীতি ও বিধিমালা কিভাবে বেকারত্ব, কাজের সুযোগ ও মজুরীর ওপর প্রভাব ফেলে এ বিষয়টি ব্যাখা করে তারা নোবেল পুরস্কার পেলেন। নোবেল কমিটি সোমবার একথা জানিয়েছে। পিটার ডায়মন্ড যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) অধ্যাপনা করেন। সামাজিক নিরাপত্তা, অবসর ভাতা ও করারোপ তার কাজের প্রধান ক্ষেত্র। প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার বোর্ডের সদস্য মনোনীত করেন। অন্যদিকে, ডেল মর্টেনসেন নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর ক্রিস্টোফার পিসারাইডস লন্ডন স্কুল অব ইকোনমিকস- এর অধ্যাপক। বিপুল কর্মসংস্থানের সুযোগ থাকার পরও কেন বেকারত্ব থাকে সে ব্যাখ্যাই পাওয়া গেছে বাজার নিয়ে পরিচালিত এ তিন অর্থনীতিবিদের গবেষণায় । দ্য রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, পুরস্কারের অর্থমূল্য ১ কোটি সুইডিশ ক্রোনা (১৫ লাখ মার্কিন ডলার)। ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/ এলকিউ/১৮১৭ ঘ.